Views Bangladesh Logo

পাহাড়ি ঢলের বিরূপ প্রভাবে সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বিরূপ প্রভাবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া।
ইউএনও মো. রবিন মিয়া জানিয়েছেন, পাহাড়ি ঢলের তোড়ে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এতে পুরো এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। স্রোত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র সাদাপাথরে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো পর্যটক বেড়াতে আসেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ