Views Bangladesh Logo

আবারও ক্যান্সারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন, হাসপাতালে ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

বারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এবার মুখ গহ্বরে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এই কণ্ঠশিল্পীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত তাকে রেডিওথেরাপিও দেওয়া হবে।

এর আগে ২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সেই সময় মরণঘাতী এই ব্যাধিকে জয় করে ভক্তদের মাঝে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি দেশাত্মবোধক গানেও অবদান রেখেছেন তিনি। সংগীতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ ও ‘একুশে পদক’-এর পাশাপাশি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ