Views Bangladesh Logo

আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে তার করা রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে একাধিক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা নিয়েও রুল জারি করেছে আদালত।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, তার মক্কেল ইতোমধ্যে ১০টি মামলায় জামিন পেয়েছেন। এরপরও নতুন দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়, যা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল।

এর আগে ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানা যায়। সব মিলিয়ে বিভিন্ন মামলায় তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতের এই নির্দেশের ফলে আপাতত নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ