জার্মানির গোল উৎসব, এগিয়ে ৬-১ গোলে
কুরাসাওর বিপক্ষে গোল উৎসব থামছেই না জার্মানির। গ্রুপ ‘ই’-এর ম্যাচে ৭৭তম মিনিটে বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভ গোল করে ব্যবধান ৬-১ করেছেন।
এনআরজি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাও।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৭তম মিনিটে নিকো শ্লটারবেক, প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে জামাল মুসিয়ালার গোলে ব্যবধান বাড়ায় তারা।
৬৮তম মিনিটে ন্যাথানিয়েল ব্রাউন জার্মানির পঞ্চম গোল করেন। এরপর ৭৭তম মিনিটে ডেনিজ উন্দাভও নাম লেখান গোলদাতার তালিকায়। দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কুরাসাওর জালে জার্মানির ষষ্ঠ গোলটি করেন এই ফরোয়ার্ড।
কুরাসাও ম্যাচের ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে একবার সমতায় ফিরলেও এরপর জার্মানির আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জার্মানি ৬-১ গোলে এগিয়ে রয়েছে।

মতামত দিন