Views Bangladesh Logo

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) গ্রিন সিটি আবাসিকে চুরকিন ভ্লাদিমির (৪০) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকল্পের নতুনহাট গ্রিন সিটি এলাকায় ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

প্রকল্প সূত্র জানায়, চুরকিন ভ্লাদিমিরকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল চেকআপ শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত চুরকিন ভ্লাদিমির রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান 'এটমটেক এনারগো'তে কর্মরত ছিলেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ