বাংলাদেশ থেকে আলু নিতে চায় রাশিয়া : মন্টিটস্কি
বাংলাদেশ থেকে আলুসহ আরও পণ্য নিতে চায় রাশিয়া। একইসাথে রাশিয়া থেকে এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্মান্ডার মন্টিটস্কি।
তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য খাতে রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক আগামীতে আরও বাড়বে।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে রাশিয়ে কাজ করতে চায়। বাংলাদেশের যেসব পণ্য রাশিয়ায় রপ্তানি হয় সেগুলো আরও সহজলভ্য করার অনুরোধ করেছে তারা।
মতামত দিন