২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রাশিয়ার বিমান প্রতিরক্ষা ২২টি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়, সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রায়ানস্ক অঞ্চলে ১৫টি ড্রোন, রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ৬টি ড্রোন এবং লিপেটস্ক অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়।
তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি ব্রায়ানস্ক এবং লিপেটস্কের কর্মকর্তারা।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি স্মিরনভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়ান বিমান প্রতিরক্ষা তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
এর আগে সোমবার একাধিক অঞ্চলে রুশ হামলার বিষয়ে সতর্ক করেছিল ইউক্রেনের সেনাবাহিনী ।
এক রিপোর্টে কয়েক ডজন রাশিয়ান ড্রোন ও আর্টিলারি হামলার কথা জানিয়েছিলেন দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কেউ আহত হয়নি।
মতামত দিন