Views Bangladesh Logo

ইউক্রেনের হামলায় রাশিয়ার ভোরোনজে জরুরি অবস্থা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

উক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার শহর ভোরোনেজে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও এক শিশু আহত হয়েছে। এরপরই ভোরোনেজের মেয়র আজ মঙ্গলবার শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভাদিম কাস্টেনিন বলেছেন, “ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনে আগুন লেগে যায় এবং ভবনের জানালাগুলো উড়ে যায়। হামলার পরপরই অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে কাছাকাছি স্কুলে সরিয়ে নেওয়া হয়। জরুরি অবস্থা ঘোষণা করায় ভবনগুলো প্রতিস্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে।”

এই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, “আমার অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক শিশু আহত হয়েছে।”

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলে পাঁচটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং পৃথক আরও তিনটি ড্রোন আটকে দেওয়া হয়েছে। নিকটবর্তী রুশ বেলগোরোড অঞ্চলেও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ভোরোনেজ শহর এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। ভরোনেজ ১ মিলিয়নেরও বেশি লোকের শহর। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরে অবস্থিত।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মস্কোর যুদ্ধের চেষ্টা দুর্বল করতে রুশ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে বিমান হামলা জোরদার করেছে।

রুশ সংবাদমাধ্যম অনুযায়ী, ভোরোনজ শহরের কাছে একটি রুশ বিমান ঘাঁটিতে কিছু সুখোই সু-৩৪এস বোমারু বিমান রয়েছে। ইউক্রেনে বিমান হামলার সময় রাশিয়া প্রায়ই এই যুদ্ধবিমান ব্যবহার করে।

রুশ একটি সংবাদমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, বিমান ঘাঁটির কাছে কমপক্ষে ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু ড্রোনের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর গিয়ে পড়ে। সূত্র: আল অ্যারাবিয়া

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ