খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে ফলাফল ঘোষণার পর রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক সংস্থা তাকে অভিনন্দন জানায়।
রাশিয়ার অভিনন্দন বার্তায় বলা হয়, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। তার পেশাদারিত্ব এবং কূটনৈতিক অভিজ্ঞতা আসন্ন সেশনে সাধারণ পরিষদের সফল ও দক্ষ কার্যকারিতার চাবিকাঠি হবে।’
গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে হওয়া ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত তিন মাস ধরে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে