Views Bangladesh Logo

আমির হামজার নারীবিদ্বেষী বক্তব্যের বিষয়ে সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার সাম্প্রতিক নারীবিদ্বেষী বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পিকারের কাছে বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, “আজকে (একটি ইংরেজি দৈনিকের রিপোর্ট অনুযায়ী) সংসদে উপস্থিত আমি এবং আরও দুজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে কুৎসিত ভাষায় বক্তব্য প্রদান করা হয়েছে। আমি স্পিকারের কাছে বিষয়টি দেখার এবং যথাযথ বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, “সংবাদপত্রের রিপোর্টিং পয়েন্ট অব অর্ডার হিসেবে গণ্য হবে না।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ওয়াজমাহফিলে দেওয়া আমির হামজার একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে সংসদ সদস্য রুমিন ফারহানা ও ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ওই সংসদ সদস্য। বক্তব্যটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা এর নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, এরকম জঘন্য ভাষা একজন সংসদ সদস্য ব্যবহার করতে পারেন না। যা নারীর প্রতি অবমাননাকর। আমির হামজার এমন নারীবিদ্বেষী বক্তব্য নতুন নয়। এর আগেও একাধিকবার কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তিনি নিন্দার মুখে পড়েছিলেন। কিন্তু তার এরকম কাজ থামছেই না! নেটিজেনরা আমির হামজাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ