Views Bangladesh Logo

পুণ্ড্র ডিবেটিং ক্লাবের নতুন নেতৃত্বে রুহুল ও সোহান

গুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের বিতর্ক সংগঠন পুণ্ড্র ডিবেটিং ক্লাব-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এক বছরের জন্য রুহুল আমিনকে সভাপতি এবং মো. সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

১৪ মে কলেজ অধ্যক্ষ ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. শওকত আলম মীর নতুন কমিটির অনুমোদন দেন ও স্বাক্ষর করেন। কমিটির কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি পরিচালনা পরিষদও ঘোষণা করা হয়, যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর দায়িত্ব পালন করবেন।

কমিটি পরিবর্তনের এ আয়োজনে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি জাহিদ হাসান বক্তব্য প্রদান করেন। তিনি বিদায়ী বক্তব্যে সংগঠনের তাৎপর্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোকপাত করেন।

উল্লেখ্য, “যুক্তির শাণিত বাণে মেধার বিকাশ” স্লোগান ধারণ করে ২০১৪ সালে পুণ্ড্র ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা জাতীয় পর্যায়ে বহু সাফল্য অর্জন করে কলেজের সুনাম উজ্জ্বল করেছেন। নতুন নেতৃত্বের হাত ধরে এই সংগঠন আরও এগিয়ে যাবে—এমনই প্রত্যাশা সদস্যদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ