Views Bangladesh Logo

রাজাকার নিয়ে কথা বলায় সংসদে উত্তেজনা

সংসদে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না—এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে উদ্দেশ করে এই বক্তব্য দেন।

তার এ মন্তব্যের পরপরই সংসদে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) হস্তক্ষেপ করেন।

হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান পুনরায় বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে, তবে তা দ্বিগুণ অপরাধ।’

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে স্বল্পমেয়াদি কোনো গণআন্দোলনের তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধকে খাটো করে। এ ধরনের পরিস্থিতিতে তিনি ব্যক্তিগতভাবে গভীর কষ্ট অনুভব করেন বলেও উল্লেখ করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ