রাজশাহীতে ছাত্র আন্দোলনে দুই হাতে গুলি করা রুবেল কুমিল্লায় আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে র্যাবের একটি দল তাকে কুমিল্লা থেকে আটক করে।
র্যাবের গণমাধ্যম শাখা এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করা হয়েছে।
৫ আগস্ট রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র–জনতার ওপর গুলি করতে দেখা যায়। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে