Views Bangladesh Logo

রাবির ভর্তি পরীক্ষা এবার ৫টি বিভাগীয় শহরে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা এ বছর প্রথমবারের মতো পাঁচটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাবির প্রো-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন বলেন, ‘শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের ভোগান্তি ও উদ্বেগ এড়াতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি'।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মাইন উদ্দিন আরও জানান, ভর্তিপ্রার্থীরা এ বছর তাদের নিকটস্থ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ