Views Bangladesh Logo

২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ২১,৮৮০ কোটি টাকার ক্ষতি: আরএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ২১ হাজার ৮৮০ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) আরএসএফের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরে ৬,৯২৭টি সড়ক দুর্ঘটনায় ৭,২৯৪ জন নিহত এবং ১২,০১৯ জন আহত হন। দুর্ঘটনার কারণে মানব সম্পদের এই বিশাল ক্ষতি আর্থিক হিসাবে প্রভাব ফেলেছে।

এতে আরও জানানো হয়, নারীদের মৃত্যুর হার ১২.২৪% (৮৯৩) এবং শিশুদের মৃত্যুর হার ১৫.৭৯% (১,১৫২)।

জানা গেছে, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করে সংস্থাটি। 

তবে আরএসএফ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার অনেক তথ্যই প্রকাশিত হয় না। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে, যা দেশের জিডিপির ১.৫ শতাংশকে ছাড়িয়ে যেতে পারে।

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যুর জন্য দায়ী মোটরসাইকেল দুর্ঘটনা, যাতে মৃত্যু হয় ২,৬০৯ জনের (মোট মৃত্যুর ৩৫.৭৬ শতাংশ)। এ ছাড়াও সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ২১.০৪ শতাংশ (১,৫৩৫) এবং চালক ও সহকারীদের মৃত্যু ১৩.৪৯ শতাংশ (৯৮৪)। তাছাড়াও তিন চাকার যানবাহনের (ইজি বাইক, সিএনজি, অটোরিকশা) দুর্ঘটনায় ১,৩৯২ জন (১৯.০৮ শতাংশ) নিহত হন।

প্রতিবেদনে অন্যান্য দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যানও উল্লেখ করা হয়। ১১৮টি নৌ দুর্ঘটনায় ১৫২ জন নিহত, ১৬১ জন আহত এবং ৩৯ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৪৭টি রেল দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন।

আরএসএফ জানায়, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ঢাকায় সর্বোচ্চ দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকা বিভাগে ১,৫৮২টি দুর্ঘটনায় ১,৮৪০ জন নিহত হয়েছেন। এটি জাতীয়ভাবে দুর্ঘটনার ২২.৮৩ শতাংশ এবং মৃত্যুর ২৫.২২ শতাংশ। অন্যদিকে সিলেট বিভাগে দুর্ঘটনা এবং মৃত্যুর হার সর্বনিম্ন। এই দুই বিভাগে যথাক্রমে ৪৩৫ এবং ৪৪৩।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ