Views Bangladesh Logo

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রংপুর মেডিকেল কলেজের বর্তমান পরিচালক আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবারই পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ পেলে হাসপাতালটির তৎকালীন পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ১২ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়।

এমতাবস্তায় এক দিনের ব্যবধানে নতুন পরিচালক নিয়োগের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাশ্বত ভট্টাচার্য জানান, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে মানুষ দীর্ঘদিন থেকে কথা বলে আসছে। কিন্তু কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি। এখন সেনাবাহিনী থেকে পরিচালক আসায় মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ