Views Bangladesh Logo

ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রান্নাঘরে গিয়ে তারা এ মাংস শনাক্ত করেন।

ক্যাফেটেরিয়াটি ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত এবং টিএসসির পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখতে পান, শিক্ষার্থীদের জন্য রান্নার উদ্দেশ্যে পচা মাংস রাখা হয়েছে।

ফাতিমা তাসনিম জুমা জানান, সন্দেহ হওয়ায় ক্যাফেটেরিয়ায় গিয়ে মাংস পরীক্ষা করে পচা পাওয়া যায়। বিষয়টি ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপককে জানানো হলে তিনি উল্টো প্রশ্ন তোলেন।

ক্যাফেটেরিয়ার বাবুর্চি মোহাম্মদ সেলিম জানান, পচা মাংস শনাক্ত হওয়ার পর সেটি বাতিল করে নতুন মাংস আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন ধরে ক্যাফেটেরিয়ার ফ্রিজ বিকল রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমাধান হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ