শচীনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন জো রুট
এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন স্টিভ স্মিথকে পেছনে ফেলে। একই ম্যাচে হাফ সেঞ্চুরিতে গড়লেন আরেকটি রেকর্ড। টেস্টে সবচেয়ে বেশি ফিফটির মালিক হলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
তৃতীয় ও শেষ টেস্টে শনিবার ইংল্যান্ডের আট উইকেটের জয়ের দিনে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন রুট। ৩৯ বলে ৯ চারে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার এই হার না মানা ফিফটি ছিল ৬৯তম। ৬৮ হাফ সেঞ্চুরি করা শচীন তার পেছনে পড়ে গেল। শিবনারায়ণ চন্দরপল ৬৬ ফিফটি নিয়ে তিনে এবং ৬৩ ও ৬২ ফিফটিতে পরের দুটি স্থানে অ্যালান বোর্ডার ও রাহুল দ্রাবিড়।
এছাড়া এজবাস্টনে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের ক্লাবে ঢুকেছেন রুট। লর্ডস, ম্যানচেস্টার ও দ্য ওভালের পর চতুর্থ ভেন্যুতে এক হাজারের বেশি টেস্ট রান করলেন তিনি। লর্ডসে ২২০৩, ম্যানচেস্টারে ১১২৮ ও ওভালে ১০৫০ রান তার।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংয়ের পর তৃতীয় ব্যাটার হিসেবে চারটি ভিন্ন ভেন্যুতে এক হাজারের বেশি টেস্ট রান করলেন রুট।
রুটের এই ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথমবার দেশের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করল। তার সঙ্গে ৫৯ রানে অপরাজিত ছিলেন জর্ডান কক্স।
মতামত দিন