রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। রোনান সুলিভানের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। তবে একাদশে জায়গা পান রোনান, ডেকলাইনকে দেখা যায়নি শুরুর দলে।
দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই রোনান নিজের সামর্থ্যের প্রমাণ দেন। শুরু থেকেই আক্রমণভাগে সক্রিয় ছিলেন তিনি এবং শৈল্পিক ফুটবলে মুগ্ধ করেন দর্শকদের। যদিও শুরুতে একক প্রচেষ্টায় খুব বেশি সফল হতে পারছিলেন না, তবে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ দল।
এরপর সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনান। তার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ যুবারা। এ জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে