রোনালদোর পেনাল্টি মিসে আল-নাসরের বিদায়
পেনাল্টি মিস করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই মিসের চরম মাশুল দিতে হলো সৌদি ক্লাব আল-নাসরকে। এই মিসের কারণেই মঙ্গলবার রাতে আল-তা'আউনের কাছে ১-০ গোলে হেরে গেছে আল-নাসর। ফলে সৌদি কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
শেষ ষোলো’র এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যায় আল-তা'আউন। ৭১তম মিনিটে গোলটি করেন ওয়ালিদ আল-আহমাদ। সেই গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু ৯৫তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।
আল-নাসরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টি শট নিয়ে ১৮টিতেই গোল করেছিলেন সিআরসেভেন। তবে এবার রোনালদোর শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
মতামত দিন