Views Bangladesh Logo

রোনালদিনহো এখন ঢাকায়

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সফরে আসলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আজ (বুধবার) বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড।

 রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন রোনালদিনহো। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।

ঢাকায় আসার আগে দুই দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ  নিয়েছেন রোনালদিনহো। আগামীকাল ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

এর আগে ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তর পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার এলেন রোনালদিনহোও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ