Views Bangladesh Logo

এমপি নজরুলকে নিয়ে তাহেরী বললেন, ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’

 VB  Desk

ভিবি ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি বলেন, ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।

তিনি আরও দাবি করেন, ভিডিও প্রকাশের পর সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা দ্বিতীয় বিয়ের ঘটনা বলে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, যা তার ভাষায় ‘মিথ্যাচার’।

তাহেরী প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সঠিক তদন্ত করেন। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ধর্মের কথা বললেও অনেকের আচরণ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে নির্বাচনের সময় গাজী নজরুল ইসলামের পর্দা-সংক্রান্ত প্রচারণার প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওগুলোর সত্যতা বা সেগুলো কৃত্রিমভাবে তৈরি কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ