Views Bangladesh Logo

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে । মৃত্যু নিশ্চিত করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাহিদুজ্জামান নাহিদ বলেন, ‘পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া সময় এক শিক্ষার্থীকে সামনে পেলে পুলিশ তাকে পেটায় এবং কয়েক রাউন্ড গুলি করে ।’

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, একজন মারা গেছে বলে শুনেছি। তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ