Views Bangladesh Logo

রোহিঙ্গারা জাতিগত বৈষম্যের শিকার: অধ্যাপক ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গারা জাতিগত বৈষম্যের শিকার এবং দীর্ঘ সময় ধরে রাষ্ট্রহীন অবস্থায় দিন কাটাচ্ছে তারা।

তিনি বিশ্বব্যাপী জাতিগত অবিচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে এই দীর্ঘমেয়াদি সংকটের স্থায়ী সমাধান একমাত্র তাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মধ্যেই রয়েছে।’

আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজভূমি মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

এ উপলক্ষে বাংলাদেশ জাতিগত বৈষম্য, বর্ণবাদ, বিদেশি বিদ্বেষ এবং সংশ্লিষ্ট সব প্রকার অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

চলতি বছর জাতিগত বৈষম্য দূরীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আসিইআরডি)-এর ৬০ বছর পূর্তি পালন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এই কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বৈষম্যহীনতাকে রাষ্ট্র পরিচালনা ও সমাজ ব্যবস্থার অন্যতম মূলনীতি হিসেবে অনুসরণ করে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ