Views Bangladesh Logo

পাকিস্তানি জঙ্গি সংগঠন টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (তেহরিক-ই-তালিবান পাকিস্তান–টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ক্যাম্প থেকে তাকে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপি-সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও নথি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য মিলেছে। জব্দ করা মোবাইল ডিভাইস থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রযুক্তিগত সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ