Views Bangladesh Logo

১৪ মাসে নতুন রোহিঙ্গা দেড় লাখ

 VB  Desk

ভিবি ডেস্ক

২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন করে বাংলাদেশে প্রবেশ করা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। গত ডিসেম্বরেও এ সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৫৩২। তথ্যটি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বুধবার প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের শিবিরগুলোতে বর্তমানে মোট ১১ লাখ ৮২ হাজার ৭৫৫ জন রোহিঙ্গা অবস্থান করছেন। এর মধ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ৪২৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে ২০২৪ সাল থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রবণতা বেড়েছে। নিবন্ধিতদের মধ্যে ২৯ হাজার ৪৩৩ জন ১৯৯০ সালের পর এবং ৯ লাখ ৯৯ হাজার ৯৯৫ জন ২০১৭ সালের পর বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছেন।

নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। এছাড়া ১২ শতাংশের মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তি, একক অভিভাবক, গুরুতর অসুস্থ ব্যক্তি, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক ও ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষ—যাদের বিশেষ সুরক্ষা প্রয়োজন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ