Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হামের উপসর্গ নিয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত নিহত শিশুর নাম জানা যায়নি।

এ বিষয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শান্তনু ঘোষ সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে জ্বর, কাশি ও নিউমোনিয়াসহ বেশ কিছু জটিল উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন তার অভিভাবকেরা। ভর্তির পরপরই হামের সম্ভাবনা যাচাইয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

তবে শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটতে থাকলে একই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির বয়স ছিল ৯ মাস। তার বাবা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে কোনো রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। তবে নমুনা পরীক্ষার ফলাফল এখনো না আসায় শিশুটি হামে আক্রান্ত হয়েই মারা গেছে কিনা, তা এখনই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান ডা. শান্তনু ঘোষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ