Views Bangladesh Logo

কুড়িগ্রাম সীমান্তে ‘রোবট’–এর ভিডিও ভাইরাল, বিজিবি বলছে লাইট লাগানো বাইসাইকেল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী মিলনী বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য একটি বস্তু দেখা যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়।

মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ধারণ করা ভিডিওতে লাইট জ্বালানো একটি বস্তু দ্রুতগতিতে চলতে দেখা যায়। অনেকে সেটিকে চার পায়ে চলা রোবট বলে দাবি করেন। বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা হয়।

তবে তদন্তের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ) জানিয়েছে, এটি রোবট নয়; সোজা হ্যান্ডলযুক্ত একটি বাইসাইকেলের দুই চাকায় ছোট লাইট ও সামনে হেডলাইট লাগানো ছিল। কম রেজল্যুশনের কারণে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় সেটিকে রোবট বলে মনে হতে পারে।

বিজিবি আরও জানায়, ভিডিওটি সম্পাদিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড পুলিশ হেফাজতে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুব উল হক বলেন, প্রাথমিকভাবে এটি একটি বাইসাইকেল বলেই প্রতীয়মান হয়েছে। এলাকায় রোবট আসার কোনো সম্ভাবনা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ