ফের ইতালির কোচ রবের্তো মানচিনি
তিন মাস ধরে শূন্য থাকা ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদে ফিরলেন রবের্তো মানচিনি। টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর জেনারো গাত্তুসো পদত্যাগ করলে নতুন কোচের সন্ধানে নামে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মানচিনিকে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্ব পালন করেছিলেন মানচিনি। তার অধীনেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল আজ্জুরিরা। এদিন এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো জানান, জাতীয় দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি। নতুন কোচিং কাঠামোর মাধ্যমে ইতালিকে আবারও আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে।
মতামত দিন