ব্যাটম্যান ট্রিলজির পর অভিনয় ছাড়ছেন রবার্ট প্যাটিনসন
ব্যাটম্যান ট্রিলজির নির্মাণ শেষ হওয়ার আগেই রবার্ট প্যাটিনসন তার অভিনয় ক্যারিয়ারে পূর্ণ বিরতির ব্যাপারে আভাস দিলেন।
প্রথম থেকেই এই আইকনিক চরিত্রে প্যাটিনসনের নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল, তাছাড়া অনেকেই ভাবছিলেন তিনি এই চরিত্রের জন্য উপযুক্ত কিনা। কিন্তু তিনি ২০২২ সালের সিনেমায় তিনি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছিলেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে দেয়া একটি সাক্ষাতকারে, তিনি ব্যাটম্যানের চরিত্রে তিনটি চলচ্চিত্রে অভিনয় করার সম্ভাবনার কথা বলেছিলেন, যার শেষ সিক্যুয়ালটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।
রবার্ট এখন এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার (২০০৫) এ অভিনয় করার সময় তিনি ১৭ বছর বয়সে প্রথম মনোযোগ আকর্ষণ করেন। তিনি পাঁচটি টোয়াইলাইট চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি স্টারডম পান, যেখানে তিনি এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করেছিলেন। বছরের পর বছর ধরে, তিনি গুড টাইম, হাই লাইফ, দ্য লাইটহাউস এবং ক্রিস্টোফার নোলানের টেনেটের মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এই অভিনেতাকে পরবর্তীতে দেখা যাবে বং জুন-হো পরিচালিত আমেরিকান সায়েন্স ফিকশন ফিল্ম মিকি সেভেন্টিন-এ। ওয়ার্নার ব্রাদার্স সাই-ফাই ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করেছেন ৩১ জানুয়ারী, ২০২৫।
মিকি সেভেন্টিন হল প্যারাসাইটের পর বং-এর আরেকটি চলচ্চিত্র।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে