Views Bangladesh Logo

খুলনায় ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীর ফসকে যাওয়া গুলিতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মোবাইল ব্যাংকিং এজেন্ট তৌহিদুল ইসলাম দেয়ারা ঘাট এলাকায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। স্টিমারঘাট পৌঁছালে তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তৌহিদুলের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সে সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে তাদেরই আরেক সদস্য গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তির নাম সাগর। তার বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামে। ধস্তাধস্তিতে তৌহিদুলও আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শাহ আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অপর দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তিনি জানান, ‘এখনো কোনো মামলা হয়নি, তবে বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ