Views Bangladesh Logo

সাভারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারের বলিয়ারপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

সোমবার (২ ডিসম্বের) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের বলিয়ারপুর এলাকার হাজি নাজিমুদ্দিন, হাজি মজিবুর রহমান ও ইব্রাহিম। আর আহতরা একই এলাকার মো. শাহবুদ্দিন ও আব্দুল জলিল।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে কোন মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ