Views Bangladesh Logo

চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা গেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২৮ বছর বয়সী মো. মোক্তার ও ৩৬ বছর বয়সী মো. রুবেল। দুজনই নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে ফ্রিপোর্ট এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরবাইকটি দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা গেলে দুই আরোহী ছিটকে পড়ে। দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিল।

ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ