আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা অধিক চ্যালেঞ্জিং। পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগ নির্বিঘ্ন করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে বলে তিনি জানান।
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সেতুমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় তার মন্ত্রণালয় থেকে ৩৫ লাখেরও বেশি গাছ লাগানো হবে। তিনি বলেন, বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি, কারণ এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে