Views Bangladesh Logo

সেপ্টেম্বরে দেশজুড়ে পৃথক দুর্ঘটনায় নিহত ৪৯৬

 VB  Desk

ভিবি ডেস্ক

সেপ্টেম্বরে দেশজুড়ে সড়ক, রেল ও নৌপথে ৪৬৭টি পৃথক দুর্ঘটনায় অন্তত ৪৯৬ জন নিহত ও ৬৮১ জন আহত হয়েছেন। বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৫১ জন আহত হয়েছেন। এ ছাড়াও রেলপথে ৪৯টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। একই সময়ে নৌপথে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২৮ জন নিহত ও ৪ জন আহত  ছাড়াও ৩ জন নিখোঁজ রয়েছেন। 

এ ছাড়াও সারাদেশে মোট দুর্ঘটনার ৫.৪৭ শতাংশ ঢাকা শহরে, ০.৪৯ শতাংশ চট্টগ্রামে এবং ০.২৪ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে। নিহতদের মধ্যে ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ১৪৩ জন চালক, ৬৬ জন পথচারী, ৬০ জন পরিবহন শ্রমিক, ৬৫ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ৭৪ জন নারী ও ৪৪ জন শিশু।

দুর্ঘটনার পিছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছে সংস্থাটি। তাদের মতে, বিপজ্জনক ওভারটেকিং, বেপরোয়া গতি, অযোগ্য যানবাহন, ফুটপাথের অভাব বা দখলকৃত ফুটপাথ, রেল ক্রসিং এবং হাইওয়েতে ফিডার রোড থেকে গাড়ির হঠাৎ প্রবেশ এবং ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি। এ ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস লেনের অভাব এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ইজিবাইক, রিকশা, অটোরিকশাও দুর্ঘটনার জন্য দায়ী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ