Views Bangladesh Logo

গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

কেয়া বেতনের দাবিতে গাজীপুরে ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন তারা। এ সময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে গার্মেন্টস এবং সিরামিক কারখানা রয়েছে। কারখানায় কাজ করেন ৪১ হাজার মানুষ। এরমধ্যে গার্মেন্টস শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করে আসছেন।

মঙ্গলবার সকাল থেকে জিরানির ডরিন ফ‌্যাশন কারখানার শ্রমিকরাও একই মহাসড়ক অবরোধ করে। তারা ছাঁটাই করা ১৩ কর্মীকে পুনর্বহালের দাবি এবং কারখানাটি পুনরায় চালু করার দাবি জানায়।

অবরোধের ফলে ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ঢাকাগামী যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ