Views Bangladesh Logo

চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হরতুকিতলা এলাকায় মাহমুদ জিন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেক মহাসড়ক অবরোধ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের।

তিনি বলেন, ‘মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন।’

এদিকে শ্রমিকদের অবরোধে সড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যানবাহন ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।

আন্দোলরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ