Views Bangladesh Logo

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর তাদের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলের তহবিলে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে এই আয় হয়েছে। ব্যয়ের মধ্যে রয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোর খরচ।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে রিজভী বলেন, 'একসময় কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়ে। তখন এটি ফ্যাসিবাদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, লুটের নির্বাচন করে বৈধতা দেওয়া হয়েছে। এমনকি মেরুদণ্ডহীন, চাকরিপ্রার্থীদের দিয়ে কমিশন গঠন করা হয়েছিল।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। তবে বর্তমান কমিশনের কাছে আমাদের প্রত্যাশা—তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে এবং নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। কমিশন যেন আস্থার প্রতীক হিসেবে গড়ে ওঠে, বিএনপি সে আশাই করে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ