Views Bangladesh Logo

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেটে আমড়া বিএনপি পরিবারের অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আমি সেই ইসলামী রাজনৈতিক দলকে (জামায়াত) জিজ্ঞাসা করতে চাই, ১৯৭১ সালে আপনাদের ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের অধীনে কাজ করেছেন?’।

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে কোনো দেশপ্রেমিক নেই দাবি করলে মানুষ হাসবে। মানুষ এর জবাবে উপহাস ছাড়া আর কিছুই দেবে না’।

‘যখনই জনগণ নির্যাতিত হয়, তখনই সেনাবাহিনী তাদের পাশে দাঁড়ায়। এমনকি ২০২৪ সালের গণআন্দোলনেও সামরিক বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছিল’- বলেন রিজভী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ