তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ এখনও সৃষ্টি করতে পারিনি: সালাউদ্দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরানোর মতো পরিবেশ এখনও তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা এখনও সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে।'
দুই সপ্তাহের বেশি সময় লন্ডন সফর শেষে আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন।
তারেক রহমান ঐক্য গড়ার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। নির্বাচন বিলম্ব করার যেকোনো ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করবে। সুতরাং শিগগিরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের দ্রুত অগ্রসর হওয়া উচিত।'
সংস্কারের জন্য বিষয় সময় লাগার কথা না উল্লেখ করে তিনি বিলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।
'সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দেয়া হবে জরুরি কাজ। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি বা সরকারের সহযোগিতায় না হয়।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে