Views Bangladesh Logo

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিলে পুরস্কার: র‌্যাব

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশজুড়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা লুণ্ঠিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে র‍্যাব বলেছে, ‘হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য দিন, গোপনে ও নিরাপদে পুরস্কার নিন।’

অস্ত্র ও গোলাবারুদসংক্রান্ত যেকোনো তথ্য দিতে কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে র‍্যাব। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

সাধারণ নাগরিকেরা এসব নম্বরে ফোন করার পাশাপাশি ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপনীয়তা বজায় রেখে সরাসরি র‍্যাব ফোর্সেসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ