সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য।
শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে মন্ত্রী পর্যায়ের এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে আবারও কার্যকর করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
প্যানেল আলোচনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহনমন্ত্রী আজিজি অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, দক্ষিণ এশিয়া অঞ্চলে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। সংলাপ ও কূটনীতিই এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যমান বাধা দূর করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একমাত্র কার্যকর পথ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে