ময়মনসিংহের ৬ আসনে বিজয়ীদের হাতে সরকারি ফলাফল হস্তান্তর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে ময়মনসিংহের বিভিন্ন আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলপত্র হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।
ময়মনসিংহ জেলার উল্লেখযোগ্য আসনগুলোর মধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান। এছাড়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হয়েছেন ডা. মাহাবুবুর রহমান লিটন।
জেলার অন্যান্য আসনের মধ্যে ময়মনসিংহ-৮ আসনে লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান এবং নির্বাচনের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত এই প্রতিনিধিরা এখন আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে