৮ জেলারকে বদলি
দেশের বিভিন্ন জেলার আটজন জেলারকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) কারাগার বিভাগের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন-নীলফামারী জেলা কারাগারের জেলার মো. তরিকুল ইসলামকে রংপুর কেন্দ্রীয় কারাগারে, রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ জেলা কারাগারে, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবু নুর মো. রেজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার মো. তরিকুল ইসলামকে সিলেট কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ, সিলেট কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর বন্দীঘাটার জেলার মো. সাখাওয়াত হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ নারী কেন্দ্রীয় কারাগারে, কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর ভারপ্রাপ্ত জেলা সুপারিনটেনডেন্ট সর্বত্তম দেওয়ানকে গাজীপুর জেলা কারাগারে, গাজীপুর জেলা কারাগারের জেলার মো. মশফিকুর রহমানকে জয়পুরহাট জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে এবং জয়পুরহাট জেলা কারাগারের ভারপ্রাপ্ত ফারহানা আক্তারকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বদলি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে