Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসন নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন সাবিরা নাজমুল মুন্নী, নূর শাহানা হকসহ আরও অনেকে।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে।

স্ব-স্ব প্রতিনিধির এলাকার বাসিন্দাদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয়রা তাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ