জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে সমাধি প্রাঙ্গণে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যারা দায়িত্ব পেয়েছেন, তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা।
এর আগে রোববার মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার তাদের শপথ পাঠ করান।
এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দলীয়ভাবে নতুন সংসদ সদস্যদের রাজনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে