Views Bangladesh Logo

বাংলাদেশ-ফ্রান্স রাফাল চুক্তি নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

 VB  Desk

ভিবি ডেস্ক

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রচারিত একটি প্রতিবেদনকে অসত্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিবেদনে উল্লেখিত সম্ভাব্য চুক্তির খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় মিডিয়া ‘দ্য সানডে গার্ডিয়ান’ এক প্রতিবেদনে দাবি করে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ফ্রান্স রাফাল চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ফেসবুক পোস্টে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ধরনের কোনো চুক্তির বিষয়ে অবগত নয়। ফ্রান্স থেকে এ ধরনের কোনো প্রস্তাবও আসেনি।

উল্লেখ্য, রাফাল চুক্তিটি প্রথমবার ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আলোচনা করা হয়েছিল। তবে কোভিড-১৯ মহামারির কারণে সে সময় চুক্তি বাস্তবায়ন থমকে যায়। এর পর থেকে চুক্তিটি পুনর্বিবেচনার জন্য কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ