পদোন্নতি ‘বঞ্চিত’ কর্মকর্তাদের বিষয়ে প্রতিবেদন ড. ইউনূসের কাছে হস্তান্তর
আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় আজ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন কমিটির চেয়ারম্যান জাকির আহমেদ খান। এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদন হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রধান সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে গঠিত কমিটিকে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিকালে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে অবসর নেয়া সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়। এর পাশাপাশি সুপারিশ প্রদানের নির্দেশও দেওয়া হয়।
জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব এবং বাংলাদেশ থেকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে