Views Bangladesh Logo

ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সরকার একটি প্রত্যাবাসন কর্মসূচি হাতে নিয়েছে। দেশটিতে থাকা কয়েকশ’ নাগরিককে এই উদ্যোগের আওতায় ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে কার্যক্রম শুরু হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০০ থেকে ২৫০ জন বাংলাদেশিকে সড়ক পথে ইরান থেকে আজারবাইজান সীমান্তে আনা হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক আজারবাইজানে গিয়ে পুরো প্রক্রিয়ার তদারকি করছেন। এছাড়া, ঢাকা থেকে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা মঙ্গলবার রাতে বাকু যান, যাতে প্রত্যাবাসন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ