লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই
বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে বাংলা লোকসংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের জানান, গত সোমবার (৩ আগস্ট) তিনি হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
স্বাগত দে তাঁর সুরেলা কণ্ঠ ও লোকসংগীতের প্রতি নিবেদিত সাধনার মাধ্যমে অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর গাওয়া ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’ গান দুটি বিশেষভাবে জনপ্রিয়তা পায়। এসব গানের মাধ্যমে তিনি বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছেও পরিচিত করে তুলেছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সহশিল্পী, অভিনয়শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত দিন